মানিক পসারি
মানিক পসারির দাফনে বাধার অভিযোগে মানিকগঞ্জে বিক্ষোভ
বীর মুক্তিযোদ্ধা মানিক পসারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁরা। সমাবেশ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।