সর্বশেষ

মাদকসহ আটক

মেহেরপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী ইয়াবাসহ আটক 

মেহেরপুরে ইয়াবা ও হেরোইনসহ আটক হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী আতাউর রহমান ঝন্টু। তিনি মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সাইড ইঞ্জিনিয়ার (মেকানিক) পদে কর্মরত। আটকের আগে টানা সাত দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। তাঁর অনুপস্থিতির বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি সংশ্লিষ্ট দপ্তর। ১০ দিন অনুপস্থিতি পূর্ণ হলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০