মসজিদের আদব
মসজিদে মোবাইল ব্যবহার করা কি গুনাহ?
মসজিদে মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। ইসলামী বিধান অনুযায়ী, মসজিদের আদব বজায় রেখে প্রয়োজনীয় বৈধ কাজে ফোন ব্যবহার করা যায়। তবে অপ্রয়োজনীয় ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো কিংবা অন্য মুসল্লির ইবাদতে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন মুফতি আব্দুল কাইয়ুম।