মশক নিয়ন্ত্রণ
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে সাইকেল র্যালি
ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।