মরদেহ পরিবহন
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ নিয়ে চরম ভোগান্তি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। মরদেহ বাড়িতে নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স পাচ্ছেন না শোকাহত পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে কেউ সিএনজি অটোরিকশা, আবার কেউ পিকআপ ভ্যানে করে মরদেহ নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করাও কঠিন হয়ে পড়েছে।