ভেজাল পণ্য
বাঘায় দুই কোটি টাকার নকল ফুড সাপ্লিমেন্ট জব্দ, পুড়িয়ে ধ্বংস
রাজশাহীর বাঘা উপজেলায় বিদেশি নামী প্রতিষ্ঠানের ব্র্যান্ড নকল করে ভেজাল ফুড সাপ্লিমেন্ট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাড়িতে গোপনে চলছিল এই অবৈধ উৎপাদন কার্যক্রম। অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের নকল পণ্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে প্রায় দুই ট্রাক পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় চার শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে কারখানার মূল মালিক ও অর্থের জোগানদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। পাশাপাশি পুলিশের নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগও উঠেছে।