ভূ-রাজনীতি
বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
রাষ্ট্রবিজ্ঞানের একটি বহুল আলোচিত উক্তি হলো, ‘ভূগোল রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে না, কিন্তু রাষ্ট্রের সম্ভাবনা ও সীমাবদ্ধতার কাঠামো নির্ধারণ করে’। এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য হলো, কোনো রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান নিজে থেকেই তাকে সমৃদ্ধ বা শক্তিশালী করে তোলে না; বরং সেই ভূগোলকে রাষ্ট্র কতটা দক্ষতার সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পদে রূপান্তর করতে পারে, তার ওপরই নির্ভর করে তার ভবিষ্যৎ।