বোয়ালিয়া থানা
রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার স্থান থেকে পালিয়ে গেছে চক্রের অন্যতম সদস্যসহ আরও কয়েকজন।