বেলুচিস্তান
পাকিস্তানের সন্ত্রাসবাদের দায় কোনো এক প্রদেশের নয়
পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সম্প্রতি বলেছেন, তাঁর প্রদেশের জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় ‘প্রতিবেশী প্রদেশ’ থেকে আসা হুমকি বেশি। তাঁর এই মন্তব্যের পর দেশটির বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে পরে বলা হয়েছে, কোনো প্রদেশ বা জনগোষ্ঠীকে দায়ী করা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল না। তবে এ ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদ সমস্যার পুরোনো একটি প্রশ্ন সামনে এনেছে—দেশটির নিরাপত্তা সংকট কি শুধু জঙ্গিদের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে চলাচলের বিষয়, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নীতির সংকট?
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৭ সন্ত্রাসী
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তসংলগ্ন ঝোব জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৪৭ সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় সংঘর্ষে দুই সেনাসহ পাঁচ জন নিহত
পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় আজ এক নিরাপত্তা অভিযানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে দুই সেনা সদস্যসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে, খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুলাই) এই ঘটনাটি ঘটেছে।
পাকিস্তানের বেলুচিস্তানে মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
পাকিস্তানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে রোববার (২৯ জুন) ভোরে মৃদু মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
বেলুচিস্তানের গুলিস্তান বাজারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ২০
পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে রোববার দুপুরে এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বেলুচিস্তানে সহিংসতা উসকে দিতে ভারতের ‘র’এর তৎপরতা, অভিযোগ পাকিস্তানের
পাকিস্তান আবারও ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর বিরুদ্ধে বেলুচিস্তানে সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে।