বৃদ্ধাশ্রম
বাবা দিবস, মা দিবস ও বৃদ্ধাশ্রম
বর্তমানে পৃথিবীব্যাপী দিবস পালনের ছড়াছড়ি। কত কি দিবস তার ইয়াত্তা নেই। আমরাও ঘটা করে এসব দিবস পালন করি। দিবসের ভিড়ে রয়েছে বাবা দিবস ও মা দিবস। এই দুটি দিবসে প্রাণভরে মন উজাড় করে প্রকাশ করি পিতা-মাতার প্রতি শ্রদ্ধা-ভক্তি। করি স্মৃতিচারন। এ দুটি দিবসে প্রকাশিত হয় গল্প, কবিতা, প্রবন্ধ। টিভিতে প্রচারিত হয় টকশোসহ বিভিন্ন অনুষ্ঠান। কোথাও কোথাও পুরস্কৃত করা হয় পিতা-মাতাকে। চলতে থাকে পিতা-মাতাকে নিয়ে সন্তানের বন্দনা।