বিশ্ববিদ্যালয় বন্ধ
৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন অব্যাহত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে ৩৬ দিন আন্দোলন চলার পর আবার ক্লাস শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের মধ্যে বুধবার (২৮ অক্টোবর) ক্লাস হয়েছে শুধু নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। একাডেমিক কার্যক্রম শুরু হলেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।