বিএনপির শোভাযাত্রা
৭ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজপথে বড় শোভাযাত্রার প্রস্তুতি বিএনপির
দীর্ঘদিন পর রাজপথে বড় পরিসরে সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে দলটি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাজনৈতিক অঙ্গনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও রাজপথের উপস্থিতি জানান দেওয়াই বিএনপির অন্যতম লক্ষ্য।