বাল্যবিবাহ
আনসার-ভিডিপির সাহসী উদ্যোগে বন্ধ হলো বাল্যবিবাহ
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের দ্রুত ও সময়োপযোগী হস্তক্ষেপে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ সময় কিশোরীর বাবা আইন অনুযায়ী বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন।