বার্ষিক রক্ষণাবেক্ষণ
২৫ দিনের জন্য বন্ধ আদানির ৮শ' মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মধ্যরাত থেকেই ২৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। তবে বিদ্যুৎকেন্দ্রটির অপর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকবে।