বান্দরবান পর্যটন
মেঘের রাজ্য মারাইংতং, বাড়ছে পর্যটকের আনাগোনা
সবুজ পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য—প্রকৃতির এমন রূপ দেখতে বান্দরবানের মারাইংতং পাহাড়ে ছুটে যাচ্ছেন পর্যটকেরা। লামা ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী এই পর্যটনকেন্দ্রে থাকার ব্যবস্থা ও রিসোর্টভিত্তিক সেবা সম্প্রসারিত হওয়ায় ভ্রমণপ্রেমীদের আগ্রহ বাড়ছে। পর্যটকদের আগমনে স্থানীয় ব্যবসায়ী, গাইড ও যানবাহনসংশ্লিষ্ট ব্যক্তিদের আয় বাড়ার পাশাপাশি সম্ভাবনা তৈরি হচ্ছে স্থানীয় পর্যটন অর্থনীতিতে।