বাঞ্ছারামপুর
বাঞ্ছারামপুরে ৪২৬ নারী পেলেন ৮০ লাখ টাকার সুদমুক্ত ঋণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে ৪২৬ জনের মধ্যে ৮০ লাখ টাকা সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। সোমবার উপজেলার জগন্নাথপুর আধুনিক মিলনায়তনে আয়োজিত ফাউন্ডেশনটির ৮৪তম ঋণ বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঋণের অর্থ তুলে দেওয়া হয়।