বাকশাল
জুলাইয়ের চেতনা ধারণে রাজনৈতিক ঐক্যের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য এবং রাজনৈতিক সমঝোতা জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতে প্রাতিষ্ঠানিক ভারসাম্য নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে।