বাংলাদেশ জ্বালানি
আগস্টে অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম
আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। নতুন দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে।