বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা: নরসিংদীতে উদ্বোধন হলো ‘বাংলার ঈগল’ ম্যুরাল
নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নবনির্মিত ‘বাংলার ঈগল’ ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।