ফ্রিল্যান্সিং
ঠাকুরগাঁওয়ে বিজিবি'র দেয়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বপ্ন বুনছে ৩০ তরুণ-তরুণী
সীমান্তবর্তী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তুলতে ঠাকুরগাঁওয়ে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দিয়ে তাঁদের তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।