প্রবীণদের অধিকার
মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত: 'প্রবীণরা বোঝা নন, প্রেরণা'
বাগেরহাটের মোংলায় ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।