পেঁয়াজ
ফরিদপুরে পেঁয়াজচাষিদের হতাশা, উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি
ফরিদপুরে চলতি মৌসুমে পেঁয়াজের দাম উৎপাদন খরচের তুলনায় অনেক কম হওয়ায় চরম লোকসানে পড়েছেন কৃষকরা। প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে যেখানে প্রায় ১ হাজার ৬০০ টাকা খরচ হয়েছে, সেখানে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায়। এতে অনেক কৃষক আগামী মৌসুমে পেঁয়াজ চাষ থেকে সরে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।
সবজির বাজার চড়া, পেঁয়াজ-ডিমের দাম কমেছে
রাজধানীর বিভিন্ন বাজারে শীতকালীন সবজির দাম আবারও বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির কেজি দরে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে।
বাজারে নতুন পেঁয়াজ আসায় দাম স্থিতিশীল হওয়ার আশা
রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনো উঁচু হলেও নতুন পেঁয়াজ কলি ধীরে ধীরে বাজারে আসতে শুরু করেছে।
পেঁয়াজের বাজারে অস্থিরতা: সরবরাহ স্বাভাবিক, তবুও দাম বাড়ছে
দেশের পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র পাঁচ-ছয় দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। রাজধানীর বাজারগুলোতে বর্তমানে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
১ সপ্তাহে ৬০ টন পেঁয়াজ আমদানি, দাম বাড়ার সম্ভাবনা নেই
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে। গত এক সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই পথে।
সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে।