পারিবারিক সম্পর্ক
বিশ্ব বাবা দিবস ২০২৬: নীরব ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগের অনন্ত গল্প
বাবা—মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ ও নির্ভরতার বিশাল এক জগৎ। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্তানের জীবনে বাবার অবদান, সংগ্রাম ও নীরব ভালোবাসার প্রতি জানানো হচ্ছে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।