পাচারকারী চক্র
সিলেটে বিয়ের পর ভারতে স্ত্রী পাচারকালে উদ্ধার, স্বামীসহ আটক ৪
সিলেটের গোয়াইনঘাটে ভারতে পাচারের আগে স্বামীর হাত থেকে স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, বিয়ের মাত্র তিন মাসের মাথায় ওই তরুণীকে ভারতের পাচারকারীদের কাছে বিক্রি করে দেন তাঁর স্বামী। সোমবার রাতে জাফলংয়ের বল্লাঘাট এলাকার একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ।