পাকিস্তান থেকে দেশে ফেরা
৫০ বছর পর ফিরে এলো চক্রের কবলে পড়ে হারিয়ে যাওয়া পরী
মাত্র ১০ বছর বয়সে পরিবারের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন পরী বেগম। মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পৌঁছেছিলেন পাকিস্তানে। সেখানে কেটে গেছে জীবনের দীর্ঘ ৫০ বছর। গড়ে উঠেছে সংসার, জন্ম হয়েছে এক ছেলে ও এক মেয়ের। তবু শৈশবে ফেলে আসা পরিবার ও জন্মভূমির স্মৃতি ভোলেননি তিনি। অবশেষে ৬০ বছর বয়সে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে ফরিদপুরের নগরকান্দায় ভাইদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন পরী বেগম। দীর্ঘদিন উর্দুভাষী পরিবেশে থাকায় এখন আর সাবলীলভাবে বাংলা বলতে পারেন না তিনি। তবে ভাষার ব্যবধান ছাপিয়ে স্বজনদের ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত পুরো পরিবার।