পরিসংখ্যান ব্যুরো
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হলো নৌযান শুমারি ২০২৬
মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশজুড়ে পরিচালিত এই শুমারির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আগামী ২৯ আগস্ট পর্যন্ত এই বিশেষ শুমারি কার্যক্রম জেলার সকল উপজেলায় একযোগে চলবে।