পরিবহন ভাড়া
জ্বালানি তেলের দাম বাড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা
নিত্যপণ্যের বাড়তি দামে চাপে থাকা মানুষের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর পর এখনো অধিকাংশ পণ্যের দামে সরাসরি প্রভাব পড়েনি। তবে পরিবহন ও সরবরাহ ব্যয় বাড়লে সামনে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।