পচা মাংস
জামালপুরে নষ্ট মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা, ৪০ কেজি জব্দ
জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁর দোকানের ফ্রিজ থেকে প্রায় ৪০ কেজি পচা-বাসি মাংস জব্দ করে ধ্বংস করা হয়।