নূরুল ইসলাম মনি
রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। তবে এগুলো কার নামে নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।