নিয়োগ অনিয়ম
ইসলামী ব্যাংকে এস আলমের সময়ে ৮৫৪২ জনের ‘বিধিবহির্ভূত’ নিয়োগ
এস আলমের নিয়ন্ত্রণকালে ইসলামী ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৩২ জনের মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়মিত লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশ চট্টগ্রাম, বিশেষ করে পটিয়ার বাসিন্দা বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে।