নির্বাচিত কলাম
সংবাদকর্মী থেকে সম্পাদক: খাজা কাওছারীর বৌদ্ধিক অভিযাত্রা
সাংবাদিকতা, সাহিত্য সম্পাদনা, গবেষণাধর্মী লেখালেখি ও মানবাধিকার কর্মকাণ্ডের মধ্য দিয়ে দীর্ঘ কর্মযাত্রা গড়ে তুলেছেন খাজা মাসুম বিল্লাহ কাওছারী। ১৯৯৭ সালে বরগুনার আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করে তিনি কাজ করেছেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে। বর্তমানে দৈনিক ‘কালের কথা’র সম্পাদক এবং ত্রৈমাসিক গবেষণাধর্মী পত্রিকা ‘শিক্ষালয়’-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সাংবাদিকতার অভিজ্ঞতা, আধ্যাত্মিক ঐতিহ্য, ইতিহাস ও দর্শনভিত্তিক চিন্তাচর্চা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে তাঁর এই দীর্ঘ পথচলা একজন সংবাদকর্মী থেকে সম্পাদক হয়ে ওঠার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অভিযাত্রারও পরিচয় বহন করে।