নিকলী হাওর
নিকলী হাওরে গোসলে নেমে গাজীপুরের পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে এসে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যা নেমে আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও শনিবার সকালে আবার অভিযান শুরু করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।