সর্বশেষ

নিউইয়র্ক সফর

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর সকাল ৬টা ৫ মিনিটে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অপচয়ের রেওয়াজ পেছনে ফেলে বিশ্বসভায় তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে সংক্ষিপ্ত ও কর্মসূচিনির্ভর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বড় বহর ও অতিরিক্ত রাষ্ট্রীয় ব্যয়ের প্রচলিত রেওয়াজ থেকে বেরিয়ে এবারের সফরে কৃচ্ছ্রসাধন, প্রয়োজনভিত্তিক প্রতিনিধিদল এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের মঞ্চে অর্থনীতি, জ্বালানি, জলবায়ু, রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রাধিকারের পাশাপাশি বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

ইউএনজিএ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সম্ভাব্য সূচি অনুযায়ী, তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাতে পারেন। সফরকালে জাতিসংঘে ভাষণ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।