নারীর স্বাবলম্বিতা
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার পথে লালমনিরহাটের ১০০ নারী
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়েছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার ১০০ নারী। তাঁদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে ঘরে বসে আয় ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে পরিবারের আর্থিক সংকট মোকাবিলার পাশাপাশি সন্তানদের পড়াশোনায় সহযোগিতা করতে পারবেন তাঁরা।