নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর
ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প একনেকে অনুমোদন, চলবে কোন রুটে
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ রুটের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপন, ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।