নারায়ণগঞ্জ উন্নয়ন
হাবিবুর রশিদের নেতৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়নের আশা সোহাগের
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।