নতুনবাজার
নতুনবাজারে গ্যাস বিস্ফোরণ: ৬ ঘন্টার ব্যবধানে দু'জনের মৃত্যু
রাজধানীর নতুনবাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে দুজন মারা গেছেন। নিহতরা হলেন মো. শাহীন (২৪) ও তাঁর ভাগনি হাফছা (৮)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থা এখনও আশঙ্কাজনক।