ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু
ঈদের শেষ মুহূর্তে ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, কমেছে যাত্রীচাপ
ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। শুক্রবার ঈদযাত্রার পঞ্চম দিনে সড়কজুড়ে ছিল স্বস্তির চিত্র—মহাসড়ক ছিল অনেকটাই ফাঁকা, আর বাসস্টপগুলোতেও যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম।