ডিজিটাল সচেতনতা
মোংলায় কুরুচিপূর্ণ টিকটক কনটেন্টে উদ্বেগ, সমাজ বাঁচাতে দ্রুত ব্যবস্থার আহ্বান
মোংলা দীর্ঘদিন ধরেই একটি শান্ত, পরিচ্ছন্ন ও ঐতিহ্যবাহী শহর হিসেবে পরিচিত। এ শহরের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধের এক দৃঢ় বন্ধন বিদ্যমান। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ‘টিকটক’-এর অপব্যবহারকে কেন্দ্র করে শহরের সেই স্বাভাবিক সামাজিক ও পারিবারিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।