ডা. মনীষা চক্রবর্ত্তী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ
দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার সকালে অশ্বিনী কুমার হলচত্বরে আয়োজিত এই সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গণবিরোধী সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।