টেঁটাযুদ্ধ
নরসিংদীতে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ১২, আটক ৪
নরসিংদীর মেঘনাবেষ্টিত চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচর এলাকায় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।