সর্বশেষ

জমি জালিয়াতি

নিখোঁজ বাক্‌প্রতিবন্ধীর জমি লিখে নেয়ার অভিযোগ, অভিযুক্ত আপন ভাই

কুষ্টিয়ার দৌলতপুরে ১৬ বছর ধরে নিখোঁজ এক বাক্‌প্রতিবন্ধী ব্যক্তির প্রায় পাঁচ বিঘা ওয়ারিশি জমি জালিয়াতির মাধ্যমে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই এমদাদুল হকের (৫৫) বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, নিখোঁজ ভাইয়ের পরিবর্তে অন্য এক প্রতিবন্ধী ব্যক্তিকে তাঁর পরিচয় দিয়ে জমি রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন এমদাদুল। তবে অভিযোগ অস্বীকার করে এমদাদুলের দাবি, হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাওয়ার পর তাঁর স্বেচ্ছায় দেওয়া দলিলের মাধ্যমে জমি নিজের নামে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০