জনসংহতি সমিতি
সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। অবরোধ চলাকালে সাজেকে পর্যটকসহ সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।