চাঁপাইনবাবগঞ্জ রাজনীতি
চাঁপাইনবাবগঞ্জে শৃঙ্খলাভঙ্গে জামায়াত থেকে ডা. ইসমাইল আবার বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ডা. ইসমাইল হোসেনকে পুনরায় বহিষ্কার করা হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় এই কঠোর সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত।