চাঁদপুর জেলা প্রশাসন
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।