গ্রাহক প্রতারণা
রাজবাড়ী ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ, ৭ জন কারাগারে
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের কাছ থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়। এদিকে আসামিদের জামিন বাতিল ও আত্মসাৎ করা টাকা ফেরতের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।