গৌরীপুরের ঐতিহ্য
ঝলমল অগ্নিকান্ড: অবহেলা ও অপব্যহারে ভষ্মীভূত সাংস্কৃতিক ঐতিহ্যের পুরাকীর্তি নিদর্শন
ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে ধ্বংস হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী নাট্যশালা, যা সর্বশেষ ‘ঝলমল সিনেমা হল’ নামে পরিচিত ছিল। লেখক ইমতিয়াজ আহমেদের অভিযোগ, প্রশাসনের অবহেলা, যথাযথ তদারকির অভাব এবং লিজগ্রহীতা ও দখলদারদের অপব্যবহারের কারণে ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস হয়েছে। তিনি এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং নাট্যশালাটির ঐতিহ্য পুনরুদ্ধারে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।