সর্বশেষ

খ্রিস্টান ধর্মীয় উৎসব

শেরপুরের বারোমারীতে ফাতেমা রাণীর তীর্থোৎসব বৃহস্পতিবার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে ফাতেমা রাণীর ২৯তম বার্ষিক তীর্থোৎসব। ‘মানবতার জননী ফাতেমা রাণী মা মারিয়া’ মূলসুরে দুই দিনব্যাপী এ আয়োজন চলবে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত। তীর্থোৎসব ঘিরে খ্রিস্টভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রস্তুতির প্রায় সব কাজ শেষ হয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০