ক্যারিয়ার সম্মেলন
কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত, ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ
পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে দিনব্যাপী ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।