কুষ্টিয়ার মানুষের ঐক্য
কুষ্টিয়ার মানুষ এক বন্ধনেসমিতি হোক সবার, প্রত্যাশার জায়গা থেকে কিছু কথা
রাজধানীতে অনুষ্ঠিত ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা বসে। আনন্দঘন এই আয়োজনের পাশাপাশি সমিতির সদস্যপদ, নতুন প্রজন্মের অংশগ্রহণ, সাংগঠনিক ঐক্য ও সম্প্রীতি নিয়ে নিজের প্রত্যাশা ও ভাবনার কথা তুলে ধরেছেন একজন অংশগ্রহণকারী। তাঁর মতে, সমিতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং কুষ্টিয়ার সব মানুষের সম্মিলিত ভালোবাসা ও ঐক্যের ঠিকানা হওয়া উচিত।